শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj

পঞ্চগড়-২ প্রার্থী ফরহাদ আজাদ, তৃণমূল উৎসবে ভাসছে

পঞ্চগড়-২ প্রার্থী ফরহাদ আজাদ, তৃণমূল উৎসবে ভাসছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭ টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিকাল সাড়ে পাঁচটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক ভাবে দলীয় প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সেই তালিকায় পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় দুই সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি 'র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নাম ঘোষণা করা হয়।

এদিকে, তৃণমূল পর্যায়ে গণসংযোগ, সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্বের গ্রহনযোগ্যতা বিবেচনায় পঞ্চগড় দুই আসনে ফরহাদ হোসেন আজাদের নাম দলীয়ভাবে চূড়ান্ত তালিকায় থাকায় তাৎক্ষণিকভাবে  বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 

বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ  বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে এই এলাকার গনতন্ত্র কামী মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ফরহাদ হোসেন আজাদ, ফলশ্রুতিতে এই আসনে তাকে প্রার্থী করার ঘোষণায় তৃণমূলে আনন্দের জোয়ার শুরু হয়েছে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় জানান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাধারণ জনতার সুখে দুখে পাশে থাকা মানুষটি পঞ্চগড় দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে বলে মনে করি।

পঞ্চগড় দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ  মুঠো ফোনে বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপি পরিবারের পাশে থেকে গনতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি। ছাত্রদল, যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব পালন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পরামর্শে পঞ্চগড়ের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট হটাও আন্দোলন সফল করে বর্তমানে ৩১ দফার বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে চলেছি। এই মনোনয়ন প্রাপ্তি আমার প্রতি জাতীয়তাবাদী দল বিএনপির আস্থা ও তৃনমূলের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করি। আগামীদিনে দল এবং তৃনমুল নেতাকর্মীদের এমন  আস্থার প্রতি আনুগত্য রেখে ধানের শীষের বিজয় নিয়ে পঞ্চগড় দুই আসনের শিক্ষা, সাহিত্য, ধর্মীয় সৃংস্কৃতি ও আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যেতে চাই।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন