শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি
  • কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যহত রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীর হাতে ব্যানার ফেস্টুন শোভা পায়।

    আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভাপতি মোছাঃ রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোছাঃ মোসলেমা বেগম লিলি কায়কোবাদ, জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমেদসহ উপজেলা, ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।

    এ সময়বক্তারা, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

    এছাড়াওআগামী সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতিক ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ