শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি
  • উত্তরা ইপিজেডে চারটি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা

    উত্তরা ইপিজেডে চারটি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চারটি পোশাক কারখানা ইপিএফ প্রিন্টিং লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড,দেশবন্ধু টেক্সটাইল মিলস্ লিমিটেড এবং মেইগো (বাংলাদেশ) লিমিটেড সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

    রবিবার (২৬ অক্টোবর) প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, ২৫ অক্টোবর থেকে শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা বিনা অনুমতিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে জড়িত থাকায়, শ্রম আইন ২০১৯-এর ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে শ্রমিকদের একাংশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় না গিয়ে উৎপাদন ব্যাহত করে অরাজক পরিবেশ সৃষ্টি করেছেন। ফলে উৎপাদন কার্যক্রম ও কারখানার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। শ্রম আইন অনুযায়ী এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ সাময়িকভাবে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

    তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় কারখানা খোলার বিষয়ে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বন্ধের সময় শ্রমিকদের প্রবেশ ও কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা শাখা এবং সংশ্লিষ্ট কনস্যুলেট কার্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, উত্তরা ইপিজেডে অবস্থিত এই চারটি কারখানায় কয়েক হাজার শ্রমিক কর্মরত আছেন। কারখানাগুলো মূলত ইউরোপ ও আমেরিকার বাজারে তৈরি পোশাক ও প্রিন্টেড পণ্য রপ্তানি করে থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ