শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি
  • পলাশবাড়ীতে ইউপি সদস্যদের উপর দফায় দফায় হামলা

    পলাশবাড়ীতে ইউপি সদস্যদের উপর দফায় দফায় হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা জেলার পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেতে মনগড়া তৈরীকৃত রেজুলেশন খাতায় স্বাক্ষর না দেওয়ায় মহদীপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের বসত বাড়িতে গভীর রাতে অতর্কিত হামলা চালায় একই ইউনিয়ন পরিষদের ৯ নং ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু।

    এর আগেও হামলা ও হুমকির ঘটনায় গত ২৪ অক্টোবর পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরী করেন ভুক্তভোগী ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ঠান্ডা। যাহার জিডি নং - ১০৮৭ / ২৪-১০-২০২৫ইং। 

    অভিযুক্ত ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু ও তার মব বাহিনী কর্তৃক একাধিকবার হুমকি ও হামলার শিকার ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ঠান্ডা দাবী করেন, রাহিদুল ইসলাম বাবু ও তার মব বাহিনীর বিরুদ্ধে কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহন না করায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ও আমার পরিবারের সদস্যদের জানমাল রক্ষায় জেলা প্রশাসন ও জেলার আইন শৃংখলা বাহিনীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। 

    এদিকে অভিযুক্ত ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু নিকট জানতে চাইলে তার ব্যবহৃত মোবাইলে কল দিয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। 

    ইউপি সদস্যদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আজাদুল ইসলাম দাবী করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ কে ঘিরে পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু মনগড়া রেজুলেশনে স্বাক্ষর দিতে, বিভিন্ন ভাবে ইউপি সদস্যদের হুমকি ধামকি ও হামলাসহ ইউপি সদস্যদের বসত বাড়ীতে গিয়ে শাররিক ও মানসিক নির্যাতন করছে। এরআগেও পরিষদের ১ নং ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও নওশা সরকারের উপর হামলা করে নির্যাতন করে এতে তারা উভয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। আমরা পরিষদের পক্ষ হতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কে বিষয় গুলো অবগত করার পরেও, কোন প্রতিকার বা হামলাকারীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়নি। এমতবস্থায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। 

    এ বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, ভুক্তভোগী ইউপি সদস্য জিডি করেছেন। জিডি মূলে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

    উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের উপর হামলা ও নির্যাতনের একাধিক ঘটনায় কোন প্রতিকার না হওয়ায় মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য,সদস্যা ও ইউপি কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ