শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি
  • ডিমলায় পিকআপের ধাক্কায় নানি ও নবজাতক নাতনি নিহত

    ডিমলায় পিকআপের ধাক্কায় নানি ও নবজাতক নাতনি নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডিমলায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় নানি সুর্য খাতুন(৫৫) ও তার ১৪ দিন বয়সি নবজাতক নাতনি সামিয়া আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ঘোড়ামারা চৌপতি নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সুর্য খাতুন গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার আব্দুস ছাত্তার খানের স্ত্রী ও শিশুটি তাদের সম্পর্কে নাতনি।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে সুর্য খাতুন তার নবজাতক নাতনিকে নিয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগতির তিস্তা ক্রপ কেয়ার রংপুর ন-১১-১৭১৬ নম্বরের একটি মালবাহি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু সামিয়া মারা যায়।গুরুতর আহত অবস্থায় শিশুটির নানি সুর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেলেও থানা পুলিশ ঘাতক পিকআপটিকে আটক করেছেন।এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

    ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নানি ও নবজাতক নাতনির মৃত্যুর ঘটনায় চালক পালিয়ে গেলেও পিকআপটি আটক করা হয়েছে।নিহতদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ