মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ভূয়া গোরস্থান কমিটির মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূয়া গোরস্থান কমিটির মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর মৌজায় ‘ভুয়া গোরস্থান রক্ষা কমিটি’র নামে কয়েকজন উৎশৃঙ্খল ব্যক্তির মিথ্যা প্রচারণা ও পথসভার প্রতিবাদে শনিবার সকালে রুহিয়া থানা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রকৃত জমির মালিক, ওয়ারিশ ও ক্রেতাগণের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ অক্টোবর রুহিয়া উত্তরা বাজারে ‘ভুয়া গোরস্থান রক্ষা কমিটি’ নামের একদল অসাধু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে প্রকৃত মালিক মো. মহিউল ইসলাম ও তাঁর ভাই আলহাজ্ব মাওলানা মো. মুজহারুল ইসলামের বিরুদ্ধে অশালীন ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করেন। এ সময় গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

বক্তারা বলেন, উক্ত জমি তাঁদের পিতামহ মরহুম মফিজ উদ্দিন সরকারের বৈধ সম্পত্তি, যা সি.এস ও এস.এ খতিয়ান অনুযায়ী বংশীয় মালিকানাধীন। দীর্ঘদিন ধরে জমিটি তাঁরা ও তাঁদের ওয়ারিশগণ দখলে রেখে চাষাবাদ ও গাছ রোপণ করে আসছেন। পরবর্তীতে বৈধভাবে ক্রয়কৃত এই জমি মাঠ জরিপে তাঁদের নামে নথিভুক্ত হয় এবং খারিজও সম্পন্ন হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরবর্তীতে কিছু কুচক্রী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে খারিজ বাতিল করলেও ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তদন্তপূর্বক তাঁদের বৈধ মালিকানা পুনর্বহাল করেন। এরপরও একই গোষ্ঠী নিজেদের তৈরি ভূয়া কমিটির নামে কবর ভাঙা ও জমি দখলের মিথ্যা মামলা দায়ের করে।

প্রকৃত মালিক পক্ষের দায়ের করা মামলার (মামলা নং সি.আর. ১১৮/২০২৫, তারিখ ০৭/১০/২০২৫) বিষয়ে বক্তারা জানান, ওই ভূয়া কমিটি এখনও এলাকায় বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে।

তাঁরা প্রশাসনের কাছে অনুরোধ জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তাঁদের বৈধ সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন