মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

মানবিক কুড়িগ্রাম'র পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত

মানবিক কুড়িগ্রাম'র পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

"সবার সাথে, সবার পাশে" এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে মানবিক কুড়িগ্রাম এর নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। 

২৪ অক্টোবর বিকাল ৩টায় শহরের দাদামোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টারে নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন মানবিক কুড়িগ্রাম। অনুষ্ঠানে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, অবহেলিত নারী ও ছিন্নমূল  শিশুদের সহযোগিতা ও পুনর্বাসন করা অঙ্গিকারবদ্ধ হন প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান ও জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সদস্য সচিব মাহবুবুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক কুড়িগ্রাম'র আখলাকুজ্জামান পিয়েল অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন -বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক কুড়িগ্রাম'র সদস্য সচিব রাশেদুল ইসলাম রাসেল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন