মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

পঞ্চগড়ে আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

পঞ্চগড়ে আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ানুরাগী মনোভাব গড়ে তোলা, বিভিন্ন শ্রেণির মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নত করা ও শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা এবং প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে পঞ্চগড়ের বোদা পাথরাজ সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আন্ত:শ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 
 
পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন এই আন্ত শ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

একাদশ, দ্বাদশ ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন বলেন, 'মেধা বিকাশ ও সুস্থ জীবনধারায় চলতে খেলাধুলার বিকল্প নেই, এজন্য প্রতিটি শিক্ষার্থীর মাঝে ক্রীড়ানুরাগী মনোভাব গড়ে তোলা জরুরী'।
 
এসময় বোদা পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুল ইমনের সভাপতিত্বে পাথরাজ সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক নিয়ামুল হাবীব প্রধান, শরিরচর্চা শিক্ষক প্রদীপ কুমার সরকার, ছাত্রনেতা আবু সাঈদ সহ কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন