শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ভুরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ 

    ভুরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় সবজি  ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২১ অক্টোবর ) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে  বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার।  

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরীফা জান্নাত।  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: সারোয়ার তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রায়হান নবী, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা , সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন প্রমুখ।

    কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন এ ধরনের প্রণোদনা শুধু উৎপাদন বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।  তিনি কোনভাবেই বা অর্থের আশায় এই প্রনোদনার বীজ ও সার বিক্রি  না করার পরামর্শ দেন ।

    উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে  কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি সবজি  ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য  উপজেলার ৪০০ জন কৃষকদের মধ্যে ১৫০ জন পাবে লাউ, বেগুন, পালংশাক, লালশাক, মটরশুঁটি, মুলা ও বাটিশাক এর বীজ। অপরদিকে ২৫০ জন কৃষকের মধ্যে মিষ্টি কুমড়া, বেগুন, লাউ ও শসার বীজ ও ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ