শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • পঞ্চগড়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

    পঞ্চগড়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বোদা উপজেলায় মুনিয়ারা খুঁকি (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 

    এ ঘটনার পর থেকেই তার স্বামী জুলফিকার আলী (৪২) পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রক্রিয়া চলছে। 

    নিহত খুঁকির পরিবার জানায়, ১১ বছর আগে জুলফিকার আলীর সাথে মুনিয়ারা খুঁকির বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই কারণে অকারণে খুঁকির উপর নির্যাতন করতো জুলফিকার ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় খুঁকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

    পরে রাত দেড়টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান খুঁকি। বুধবার সকালে তার পরিবারকে খবর দেয়া হয় ডায়াবেটিস শূন্য হয়ে মারা গেছেন খুঁকি। 

    খুঁকির পরিবারের সদস্যরা মরদেহের গোসল দেয়ার সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন। 

    পরে বিষয়টি জানাজানি হলে পালিয়ে যান জুলফিকার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

    খুঁকির বাবা মহিদুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে কারণে অকারণে নির্যাতন করতো জুলফিকার ও তার পরিবারের সদস্যরা। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে ওরা। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

    খুঁকির চাচা সামিউল ইসলাম বলেন, জুলফিকারের নির্যাতনের কারণে তার প্রথম স্ত্রী চলে গেছে। আমার ভাজতিকে দীর্ঘদিন ধরেই মারপিট করে আসছিল। আমরা স্থানীয় মানুষ ও খুঁকির মেয়ের কাছে জানতে পেরেছি তাকে দুই দিন ধরে অমানবিক নির্যাতন করা হয়েছে। দুই দিন ধরে তাকে খেতে দেয়া হয় নি।

    স্থানীয় ইউপি সদস্য মশিয়ার রহমান প্রধান বলেন, ওই গৃহবধূকে মাঝে মধ্যেই মারধর করতো তার স্বামী জুলফিকার আলী। মঙ্গলবার ওই খুুকি অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মধ্য রাতে মারা যান তিনি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

    এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জুলফিকারকে জামায়াত নেতা হিসেবে অবহিত করে অনেকেই পোস্ট করেছেন। তবে ইউনিয়ন জামায়াতের সভাপতি হামিদুল্লাহ বলেন, দলীয় কোন পদে নেই জুলফিকার। কখনো ছিলোও না। 

    বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ওই গৃহবধূর মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে এবং তার স্বামীর পলাতক রয়েছেন। তবে তার স্বামীর বাবা মা সহ ৩ জনকে থানা হেফাজতে আনা হয়েছে। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ