মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

রুহিয়ায় বাড়ি ভাড়ার দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

রুহিয়ায় বাড়ি ভাড়ার দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের দৈনন্দিন জীবনযাপন দুঃসহ হয়ে উঠেছে। এরই প্রতিবাদে ও ন্যায্য দাবির অংশ হিসেবে তারা ২০ শতাংশ বাড়ি ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে রুহিয়া থানাধীন বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রুহিয়া সালেহিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক আলিম উদ্দিন, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মার্কিনী হোসেন, মধুপুর কাকলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান এবং রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা স্বল্প বেতনে মানবেতর জীবনযাপন করছেন। সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে সেই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

এই পরিস্থিতিতে অন্তত ২০ শতাংশ বাড়ি ভাতা প্রদান তাদের ন্যূনতম জীবিকা রক্ষায় সহায়ক হবে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা দ্রুত সরকারের পক্ষ থেকে এই দাবিটি বাস্তবায়নের আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন