শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • পঞ্চগড়ে বিএনপির “ঘরে ঘরে, জনে জনে” প্রচারণা শুরু

    পঞ্চগড়ে বিএনপির “ঘরে ঘরে, জনে জনে” প্রচারণা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ঘরে ঘরে—জনে জনে” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু করেছে জনগণমুখী প্রচারণা কর্মসূচি। 

    দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

    প্রচারণায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচির মাধ্যমে ২০২৩ সালের ১৩ জুলাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা জাতীয় পুনর্গঠন প্রস্তাব ও ১৮০ দিনের বাস্তবায়ন পরিকল্পনা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

    এই দফাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে—আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজি দমন, ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা নিশ্চিতকরণ, কৃষি ও শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা চালু।

    ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, “আমরা ঘরে ঘরে যাচ্ছি, যেন সাধারণ মানুষ জানে—বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে না, বরং জনগণের উন্নয়ন ও অধিকার পুনরুদ্ধারের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা নিয়ে কাজ করছে। যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, তাহলে ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা পঞ্চগড়সহ সারাদেশে দৃশ্যমান পরিবর্তন আনব।”

    তিনি আরও বলেন, “এই প্রচারণার উদ্দেশ্য রাজনৈতিক নয়, বরং মানুষকে সচেতন করা—যাতে তারা বুঝতে পারে কারা সত্যিকারের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে।”

    প্রচারণাকালে নেতাকর্মীরা জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং লিফলেট ও তথ্যপত্রের মাধ্যমে বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয়দের অংশগ্রহণ ও আগ্রহ এ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

    পঞ্চগড়ে শুরু হওয়া এই “ঘরে ঘরে, জনে জনে” কর্মসূচি ধীরে ধীরে জেলার অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরসহ বিএনপির স্থানীয় নেতৃত্বের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ