শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • লক্ষ্মীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ

    লক্ষ্মীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের কমলনগরে চিপসের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে বশির সর্দার (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার চরকাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বশির সর্দার পলাতক রয়েছেন। বশির ওই এলাকার মৃত আলি হোসেনের ছেলে এবং পেশায় একজন চা দোকানি।

    শিশুর পরিবারের অভিযোগ, গত শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে শিশুটি মাদ্রাসা থেকে বের হয়ে নাস্তা করার জন্য বশির সর্দারের দোকানে গেলে তিনি শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যান। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে তার হাতে একটি চিপস ধরিয়ে দিয়ে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করেন।

    পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটি শেষে বাড়িতে গিয়ে ওই শিশু তার মাকে ঘটনাটি খুলে বলে। তার মা তাকে গোসল করানোর সময় তার জামাকাপড় ও শরীরে ধর্ষণের আলামত দেখতে পান। এরপর তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের জানান।

    চরকাদিরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবার তাকে ঘটনাটি জানিয়েছে। তিনি আইনি পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন।

    ভুক্তভোগী শিশুর মা জানান, তারা বিষয়টি নিয়ে থানায় মামলা করবেন। তিনি অভিযুক্তের শাস্তি দাবি করেন।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ