মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত 

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ' - এই প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) ১২টায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) বোদা এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা বটমূল চত্বরে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন, উপজেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তরের কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পরিদর্শক রায়হান ইসলাম, প্রাথমিক সহকারী  শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ প্রমুখ।  

এসময় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পরিদর্শক রায়হান ইসলামের নেতৃত্বে বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার কিংবা ইলেকট্রনিক আগুনের সূত্রপাত হলে প্রাথমিক ভাবে কি করনীয় তা ফায়ার সার্ভিসের চৌকস টিম সুন্দর ভাবে উপস্থাপন করেন।

পরে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রস্তুতি গ্রহণের কোন বিকল্প নেই। 

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন