ঢাকা সেনানিবাসের ‘এমইএস’ বিল্ডিং সাময়িকভাবে কারাগার ঘোষণা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপন রোববার (১২ অক্টোবর) জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি জানায়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং The Prisons Act, 1894-এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪ কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা অবিলম্বে কার্যকর হবে। তবে ভবনটি কোন উদ্দেশ্যে কারাগার হিসেবে ব্যবহৃত হবে, তা এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন