বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নির্বাচনী নিয়োগ পরীক্ষায় অনৈতিক সুবিধা দেওয়ার কারণে কর্মচারী বরখাস্ত

নির্বাচনী নিয়োগ পরীক্ষায় অনৈতিক সুবিধা দেওয়ার কারণে কর্মচারী বরখাস্ত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলা কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অভিযুক্ত কর্মচারী হলেন মো. আবু সুফিয়ান মোল্লা। তিনি সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।

অভিযোগ ও কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, আবু সুফিয়ান মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা সমীচীন বলে মনে করছে কর্তৃপক্ষ।

এই কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। আদেশে যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি. এম. আতিকুর রহমান স্বাক্ষর করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন