বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

তিন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব বদলি

তিন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব বদলি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

তিন মন্ত্রণালয়ের তিন সচিবকে পদায়ন ও বদলি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-তে সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে পদায়ন করা হয়েছে।

পৃথক আরও দুটি বিবৃতিতে বলা হয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. কামাল উদ্দিনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ ছাড়া জাতীয় পরিকল্পনার ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন