শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলার হুমকি সারজিসের

    নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলার হুমকি সারজিসের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি ও চাঁদাবাজবিরোধী লংমার্চ শেষে পথসভায় বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

    গতকাল শনিবার রাতে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কের জুলাই স্মৃতিস্তম্ভে সমাপনী পথসভায় সারজিস আলম এই হুমকি দেন। তার এ সংক্রান্ত একটি ভিডিও বক্তব্য রাতেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে।

    সারজিস আলম বলেন, এক বার নয়, দুই বার নয়, এবার নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? একদিন হয়তো দুইদিন কিছু বলতাম না। কিন্তু আজ নিয়ে তিনদিনই এটা হইছে। যারা এই কাজ করেছে, তারা হচ্ছে রাজনৈতিক বেশ্যা, রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেবো। তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। 

    এরপর দেখবো পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে কে আছে। আমরা মনে করি, আপনারা রাজনৈতিক দেউলিয়া। আপনারা রাজনৈতিক চাটুকার। আপনারা একেকজন রাজনৈতিক তোষামোদকারী পা চাটা। এজন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, এরপর থেকে যদি কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান এখানে থাকবে না। এটা আমার নিজের কমিটমেন্ট।

    গতকাল শনিবার দুপুর থেকে এই লংমার্চ কর্মসূচিতে দেড় থেকে দুই হাজারের মত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এই লংমার্চ জেলার পাঁচ উপজেলা প্রদক্ষিণ করে। বিভিন্ন স্থানে পথসভার পর রাতে জেলা শহরে জুলাই স্মৃতি স্তম্ভে এই সমাপনী পথসভা আয়োজন করা হয়। 

    এই পথসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতিও নেয় এনসিপি। শহরের বিভিন্ন স্থানে ৩০টির মত মাইক লাগানো হয়। রাতে পথসভায় সারজিস আলম বক্তব্য শুরু করলে কয়েক মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়। তবে তার বক্তব্য চলাকালীন আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ