শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ৬ দফা দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    ৬ দফা দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা সহ ৬ দফা দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে জেলা জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক দক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়। 

    এসময় সংগঠনটির নেতা মাওলানা মাজেদুর রহমান, জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন। 

    এসময় বক্তারা বলেন, সরকারি চাকুরীজীবিদের মতো বেসরকারি এমপিওভূক্ত চাকরীজীবিদের একই সিলেবাসে একই কাঠামোতে পড়ানো হয়। অথচ মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়ানো হলো। আমরা বিগত দিনে অনেক বৈষম্যের শিকার হয়েছি আর হতে চাইনা। 

    অবিলম্বে ৫০ শতাংশ বাড়িভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবতেদায়ি মাদরাসা ও নন এমপিও মাদরাসা এমপিওভূক্ত করণ, শিক্ষকদের অবসর ভাতা কল্যাণ তহবিলের টাকা দ্রুত পরিশোধ করতে হবে। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ