শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • শিক্ষকরা হোক সমাজের গর্ব, অনৈতিকতা নয় — মোঃ রবিউল ইসলাম

    শিক্ষকরা হোক সমাজের গর্ব, অনৈতিকতা নয় — মোঃ রবিউল ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনৈতিক কাজে নয়, শিক্ষকদের সমাজে মাথার তাজ হিসেবে দেখতে চাই' বলে মন্তব্য করেছেন বোদা উপজেলা   নির্বাহী অফিসার  মোঃ রবিউল ইসলাম। 

    পঞ্চগড়ের বোদায় রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিল্পকলা  অডিটোরিয়ামে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পরীক্ষার হলে ছাত্রদের পাশাপাশি শিক্ষকদের পাহারা দিতে হয় যা খুবই দুঃখজনক। শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মান সম্ভব। 

    ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্য কে সামনে রেখে সকাল ১০টায় কলেজ, মাদ্রাসা ও স্কুল শিক্ষকদের অংশগ্রহণে এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, শিক্ষক ও গণমাধ্যম কর্মী মাজেদুল ইসলাম আকাশ, বিকশিত বাংলাদেশ ফাউণ্ডেশন এর প্রতিনিধি মালেকা বেগম, প্রধান শিক্ষক শেফালী বেগম প্রমুখ।
     
    দিবসটির তাৎপর্য তুলে ধরে সভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে অনৈতিক ভাবে শিক্ষক নিয়োগ দিয়ে উপজেলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে, তাই জুলাই ২৪ পরবর্তী বাংলাদেশে আদর্শ শিক্ষক তৈরি করতে না পারলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব হবেনা। শুধু পাঠদান নয়, ছাত্রদের মাঝে সাহস -অনুপ্রেরণা যোগাতে পারে যে শিক্ষক তিনিই শ্রেষ্ঠ। 

    এর আগে বিকশিত বাংলাদেশ ফাউণ্ডেশন এর সহযোগিতায় শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় সরকারি -বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গণ, বিভিন্ন শিক্ষক সংগঠন, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটি বন্যাঢ রেলী উপজেলা সদরের  প্রধান সড়ক প্রদক্ষিন করে সভাস্হলে এসে শেষ হয়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ