শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • রাজারহাটে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

    রাজারহাটে   বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে শরিবার  দুপুরে কুড়িগ্রাম  জেলা বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এ সময় নাজিমখান ইউনিয়ন বিএনপির আহবায়ক বাদশা বকশির সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।

    অন্যন্যাদের মধ্যে রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম, নাজিমখান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    ফ্রি মেডিকেল ক্যাম্পিং উদ্বোধনকালে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে ২৬ নং দফা সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। তিনি আরো জানান বিএনপির সর্বদা সাধারণ জনগণের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

    সমাজের অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে চিকিৎসা সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত আছি। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উক্ত ইউনিয়নের প্রায় চার শতাধিক নারী পুরুশ চিকিৎসা সেবা গ্রহণ করেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ