মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

কুড়িগ্রামে ১০৭ টি পূজা মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান

কুড়িগ্রামে ১০৭ টি পূজা মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান প্রদান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১২ টি পূজা মন্ডপের মধ্য ১০৭ টি পুজা মন্দিরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরুপ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পযন্ত শ্রমিকদের  দিনব্যাপী ১০৭টি পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কালে এ অনুদান প্রদান করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, (রংপুর বিভাগ)উলিপুর উপজেলার কৃতি সন্তান, উলিপুর  ৩ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আব্দুল খালেক। 
এ সময় তার সাথে ছিলেন পূজা উদযাপন  ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা  সহ উলিপুর উপজেলার বিভিন্ন স্তরের,  কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় আব্দুল খালেক বলেন, হিন্দু ধর্মাবলীর প্রধান উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে ভারতীয় মদদে একটি মহল ভীতিকর পরিস্থিতির সৃষ্টী করতে পারে উল্লেখ করে তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান। 

তিনি আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করা সকলের দায়িত্ব। আর বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল এবং থাকবে। অনুদান গ্রহণকালে পূজা উদযাপন পরিষদের নেতারা বিএনপি পরিবারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন