শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ফুলবাড়ীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা

    ফুলবাড়ীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল এবং উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত।

    পরিদর্শনকালে মন্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভক্ত ও দর্শনার্থীদের চলাচল এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তারা। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

    পরিদর্শন শেষে নির্বাহী কর্মকর্তা জনাব ইসহাক আলী বলেন, “পুরো ফুলবাড়ী উপজেলায় পূজা মন্ডপগুলোর পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। আশা করছি পূজা শেষ হওয়া পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে।”

    স্থানীয় ভক্ত ও পূজারীরা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও প্রশাসনের নজরদারির কারণে নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পারছেন তারা।

    উল্লেখ্য, এ বছর ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ৬৩টি মন্দির ও পূজা মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ