মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ঘোড়াঘাটে বিএনপি নেতার পূজা মন্দির পরিদর্শন

ঘোড়াঘাটে বিএনপি নেতার পূজা মন্দির পরিদর্শন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদান প্রদান করেন।  

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হাকিম দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন স্বপন, সেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মো. রুহুল মিয়া এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। 

পরিদর্শনকালে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মন্দিরগুলোর সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন