মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী রুশ নির্বাচনে বড় ব্যবধানে পুতিনের দল সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাকরি থেকে পলায়নের অভিযোগে সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ডলার লেনদেনে ওবিইউকে বাড়তি ক্ষমতা দিল বাংলাদেশ ব্যাংক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩০৫ ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি: বিলুপ্তির নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল ডিগ্রি নয়, দক্ষতাই বদলে দিতে পারে তরুণের ভবিষ্যৎ টেকসই উন্নয়নে সমুদ্রসম্পদ কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • কড়া রোদের পরই বৃষ্টি বলয়

    কড়া রোদের পরই বৃষ্টি বলয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজকের সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে কড়া রোদ থাকায় অনেকের মনে প্রশ্ন জেগেছে—বৃষ্টি বলয় কই? তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই কড়া রোদই আসলে বৃষ্টি বলয়ের আগমনী বার্তা।

    আবহাওয়া সূত্রে জানা গেছে, আজ বিকাল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মধ্য দিয়ে দেশে প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টি বলয়ের প্রবাহ। তাই দিনের অধিকাংশ সময়েই দেশের আকাশে থাকবে কড়া রোদ ও ভ্যাপসা গরমের প্রভাব।

    আবহাওয়া দপ্তর জানায়, বৃষ্টি বলয় প্রবাহ ৩০ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। এর মধ্যে ২, ৩ ও ৪ তারিখে বৃষ্টি বলয় থাকবে সর্বোচ্চ সক্রিয়। ১ তারিখে মাঝারি এবং ৩০ ও ৫ তারিখে তুলনামূলক কম সক্রিয় থাকতে পারে। ফলে, দেশের এক অংশে রোদ থাকলেও অন্য অংশে থাকতে পারে বৃষ্টি।

    অন্যদিকে, সাগরে তৈরি হচ্ছে একটি লঘুচাপ। এর ফলে দেশের আকাশ এখন তুলনামূলক পরিষ্কার। তাই কড়া রোদের কারণে ভ্যাপসা গরম বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, ৩০ ও ১ তারিখে গরম কিছুটা বাড়তে পারে, তবে ২ তারিখ থেকে দেশের অধিকাংশ স্থানে গরমের তীব্রতা কমে আসবে।

    তাদের মতে, সকালের কড়া রোদ দেখে বৃষ্টি বলয়কে ভুলে যাওয়া ঠিক হবে না। এটি আসছে এবং কয়েক দিনের মধ্যে দেশে বড় আকারে সক্রিয় হবে। তাই জনগণকে আগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন