সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডলার লেনদেনে ওবিইউকে বাড়তি ক্ষমতা দিল বাংলাদেশ ব্যাংক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩০৫ ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি: বিলুপ্তির নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল ডিগ্রি নয়, দক্ষতাই বদলে দিতে পারে তরুণের ভবিষ্যৎ টেকসই উন্নয়নে সমুদ্রসম্পদ কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সাইবার নিরাপত্তায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারে সম্মতি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্রয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের ৪ দিনের রিমান্ড
  • নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

    নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের সামরিক প্রতিক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে সতর্ক করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেন মোহেব্বি আল-আলম। তিনি দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে ইরান নতুন সক্ষমতার অস্ত্র ব্যবহার করবে, যা বিশ্বকে চমকে দেবে।

    সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

    মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা হামলার ধরন আগের তুলনায় অনেকটাই ভিন্ন হবে। যুদ্ধের ভৌগোলিক পরিসর, ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম—সব ক্ষেত্রেই পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি।

    আইআরজিসির এই মুখপাত্র বলেন, ‘আমরা নতুন সক্ষমতাসম্পন্ন নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব, যেটা দেখে গোটা বিশ্ব চমকে যাবে।’

    তিনি আরও বলেন, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর ক্ষেত্রেও পরিবর্তন আসবে। তাঁর ভাষ্য, ‘আমাদের লক্ষ্যবস্তুগুলোও এখন আর আগের লক্ষ্যবস্তুগুলোর মতো একই নয়। আমাদের নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনো হামলা করা হয়নি।’

    তবে নতুন অস্ত্র বা সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি মোহেব্বি। তাঁর বক্তব্যে মূলত যুক্তরাষ্ট্রকে সতর্ক করার বার্তাই উঠে এসেছে।

    এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ইরানও সতর্ক করে বলেছে, যেকোনো ভুল পদক্ষেপের পরিণতিতে ‘বেদনাদায়ক হামলা’ হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন