শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

    চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের আটোয়ারী থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। যাচাই-বাছাই শেষে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

    মোটরসাইকেলটির মালিক তারেক হোসেন চৌধুরী মুক্তা, পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি গত ২০ সেপ্টেম্বর আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মোটরসাইকেলটি রেখে ক্লাসে যান। ক্লাস শেষে এসে দেখতে পান, তার মোটরসাইকেলটি নেই। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

    এরপর ২৮ সেপ্টেম্বর ২০২৫, রোববার সকালে ঠাকুরগাঁও সদরের রুহিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মান্নান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জানান, “রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। সেটি বর্তমানে পরিষদের হেফাজতে আছে। বৈধ কাগজপত্রসহ প্রকৃত মালিককে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।”

    ফেসবুক পোস্টটি দেখে মো. তারেক হোসেন চৌধুরী মুক্তা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন। যাচাই-বাছাই শেষে ৩০ সেপ্টেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে তার কাছে মোটরসাইকেলটি বুঝিয়ে দেওয়া হয়।

    গাড়ি হস্তান্তরের সময় রুহিয়া ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়নের গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    রুহিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মান্নান বলেন, "মোটরসাইকেলটি ইউনিয়ন পরিষদ চত্বরে পড়ে থাকতে দেখে আমরা তা হেফাজতে নিই। এরপর আমি বিষয়টি ফেসবুকে পোস্ট করি যেন প্রকৃত মালিক এসে যোগাযোগ করতে পারেন। যথাযথ কাগজপত্র যাচাই করে আমরা মালিকের হাতে বাইকটি বুঝিয়ে দিয়েছি। জনগণের সেবা করা আমাদের দায়িত্ব।"

    রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, "পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি আমরা স্থানীয়ভাবে অবগত ছিলাম। মালিক যাচাই-বাছাই শেষে যাতে কোনো ধরনের আইনি জটিলতা না হয়, সেদিকে আমরা নজর রেখেছি। ইউনিয়ন পরিষদের সচেতন ভূমিকা সত্যিই প্রশংসনীয়।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন