শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ঘোড়াঘাটে খাদ্যগুদাম থেকে চাল ও খালি বস্তা উধাও, দুদকের মামলা

    ঘোড়াঘাটে খাদ্যগুদাম থেকে চাল ও খালি বস্তা উধাও, দুদকের মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাটে ডুগডুগি এলএসডি খাদ্যগুদাম থেকে ১ কোটি ৭১ লাখ টাকার সরকারি চাল ও খালি বস্তা উধাও হয়ে যাওয়ার অভিযোগে খাদ্য বিভাগের উপপরিদর্শক ও ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আনোয়ারা বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

    রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দুদকের দিনাজপুর কার্যালয়ে এই মামলা করেন দুদকের একই কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। 

    দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, উপজেলার ডুগডুগি এলএসডিতে ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ২৭৯ টাকার সরকারি চাল ও খালি বস্তা উধাও হয়ে যাওয়ার অভিযোগে চারজনকে আসামি করে দুদকে একটি মামলা করেছে। 

    গত বছরের ৮ মে বিভিন্ন গণমাধ্যমে 'গুদাম থেকে ১০ হাজার বস্তা চাল আত্মসাৎ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের একটি অনুসন্ধানী দল খাদ্যগুদামে চাল ও বস্তা আত্মসাতের অভিযোগ তদন্তে কাজ শুরু করে।

    দুদক সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যস্ত একটি অনুসন্ধানী তদন্ত করে। পরে দুদকের তদন্ত কর্মকর্তা গত জানুয়ারি মাসে দিনাজপুর জেলা কার্যালয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রায় ৭ মাস পর ১৮ সেপ্টেম্বর ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দুদকে মামলার অনুমোদন দেয় দুদকের প্রধান কার্যালয়।

    মামলার আসামিরা হলেন, উপজেলার ডুগডুগি এলএসডির উপপরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে সাময়িক বরখাস্ত) আনোয়ারা বেগম, ঘোড়াঘাট উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল, খাদ্যগুদামের নিরাপত্তা প্রহরী (বর্তমানে সাময়িক বরখাস্ত) মফিজুল ইসলাম ও কুলি সর্দার শাহিনুর আলম।

    এরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক ও বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ২৭৯ ঢাকা টাকা আত্মসাৎ করেছেন। জড়িতরা দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধ করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন