মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

গৌরীপুরে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সম্মিলিত শিক্ষক সমাজের মানববন্ধন

গৌরীপুরে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সম্মিলিত শিক্ষক সমাজের মানববন্ধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ময়মনসিংহের গৌরীপুরে ভূটিয়ারকোনা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে নিজ প্রতিষ্ঠানে লাঞ্ছিত করে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেয়ার ঘটনার প্রতিবাদে সম্মিলিত শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার (২৮সেপ্টম্বর) শহরের পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে কৃষ্ণচূড়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ঘন্টার মধ্যে অধ্যক্ষ গোলাম মোহাম্মদের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যতায় আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। 

এসময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন। 

সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ছিদ্দিক। বক্তব্য রাখেন ড. এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, পাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, লামাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ শহীদুল্লাহ, বড়বাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহাবুবুল আহাম্মেদ মানিক, শ্যামগঞ্জ কাামিল মাদ্রাসার উপাধ্যক্ষ একেএম মোস্তফা কামাল, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায়, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসিম, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক উজ্জ্বল কুমার সরকার, মোতালেব বেগ দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক, খলতবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদে যায়। সেখানে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করে। উক্ত কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি আকলিমা হিমি বলেন, গোলাম মোহাম্মদকে যখন আনোয়ার হোসেন ধাক্কা দেন তখন তিনি কবুতরের মতো কাঁপছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার  (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, এ বিষয়ে গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। ডায়রিটি তদন্তের অনুমতির চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, অধ্যক্ষ গোলাম মোহাম্মদের পদ বহাল রয়েছে। জড়িত অন্যান্য শিক্ষদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে লাঞ্ছিত করে ধাক্কাতে ধাক্কাতে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ভাইরাল হয়ে যায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন