শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • রিনো-রকি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

    রিনো-রকি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তারুণ্যের উৎসব ঘিরে বর্ণিল আয়োজনে নীলফামারী সদর উপজেলায় গোড়গ্রাম ইউনিয়নে শুরু হয়েছে রিনো - রকি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

    শনিবার ( ২৭) সেপ্টেম্বর বিকেল ৪:৩০ মিনিটে নীলফামারীর গোড়গ্রাম, ধোবাডাঙ্গা স্কুল মাঠে বেলুন উড়িয়ে বারো টি দল নিয়ে এই টুর্নামেন্টের বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর সেলিম ফারুক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নীলফামারী। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু মোঃ সোয়েম, বিজ্ঞ জিপি, জেলা আদালত, নীলফামারী ও সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী

    প্রধান অতিথির বক্তব্যে জনাব মীর সেলিম ফারুক বলেন তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এই আয়োজন প্রভাব ফেলবে।

    প্রতিটি ইউনিয়নে যেন খেলার মাঠ সংরক্ষণের আহবান জানান।

    টুর্নামেন্টের জনাব জনাব আবু মোঃ সোয়েম, বিজ্ঞ জিপি, জেলা আদালত, নীলফামারী ও সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী। তিনি জানান, খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে।এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে খেলাধুলার বিকল্প নেই।যুব সমাজের প্রতি মাদক থেকে দূরে থাকার আহবান জানান। এবং টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

    এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান খান রিনো ও সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান খান রকির পিতা: জনাব মোঃ মোশারফ হোসেন খাঁন দুলাল জানান, আয়োজনের জন্য আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন। এবং তার ২সন্তানের জন্য সকলের কাছে দোয়া চান, তার সন্তানরা যেন এলাকায় জন্য কিছু করতে পারে।

    জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো সাংবাদিকদের জানান, তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এই আয়োজন প্রভাব ফেলবে। আমার ছোট ভাই আক্তারুজ্জামান খান রকি সিনিয়র সাংবাদিক চ্যানেল নাইন এ কর্মরত আছে।
    আমারা ২ ভাই ছোট থেকে এই মাঠে খেলাধুলা করেছি, এলাকার যুবসমাজ যাতে নেশা জগতে না জরিয়ে যায়, খেলাধুলা প্রতি আগ্রহ হয় তাই গতবছরেও আয়োজন করেছি, এ বছরও করছি, আগামীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আজকের এই টুর্নামেন্টের মধ্যদিয়ে যার যাত্রা শুরু হলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন