শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড: সারজিস

    বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড: সারজিস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

    তিনি শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজে এক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।

    এসময় তিনি বলেন, নির্বাচন কমিশন সর্বশেষ বলেছে তারা শাপলা প্রতিক দিবে না এর কারণও ব্যাখ্যা করবে না। আসলে তাদের কাছে যৌক্তিক আইনগত কোন কারণ নেই। এজন্য তারা ব্যাখ্যা করতে পারছে না। নিশ্চয়ই তারা কোন চাপে এই শাপলা মার্কা দিচ্ছে না। অভ্যত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো স্বাধীন একটি প্রতিষ্ঠান যদি মার্কা দেয়া নিয়ে চাপের কাছে পরাজিত হয় তাহলে নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা শাপলা প্রতিক অন্তর্ভূক্ত করার আবেদন করেছি। যেহেতু আইনগত কোন বাধা নেই আমরা আশা করি এনসিপি শাপলা প্রতিক পাবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামীলীগের চ্যাপ্টার ক্লোজড। আওয়ামীলীগ তাদের পাচার করা পাঠিয়ে মাঝে মধ্যে টোকাই মিছিল দেয়াচ্ছে। এগুলো আওয়ামীলীগের মিছিল না। অনেক সময় বড় ভাব নিয়ে বলা হয় আওয়ামীলীগ ৩০ শতাংশ বা ৫০ শতাংশ আসলে এই লোক কোন কালেই ছিলো না। তারা প্রোগ্রামে যে লোক দেখাইতো সেগুলো ভাড়া করা। এরা যদি তাদেরই লোক হতো তাহলে জুলাই অভ্যত্থানে তারা মাঠে থাকতো।

    তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একিভূত করা সম্পর্কে তিনি বলেন, আমরা যেহেতু সমমনা ও কাছাকাছি আদর্শের, কাছাকাছি বয়সের তরুণ প্রজন্মের  রাজনৈতিক দল আমরা সবার সাথে কথা বলছিলাম কিভাবে নির্বাচনে একসাথে লড়াই করা যায়। বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে একসাথে ইউনাইটেড দেখতে চায়। আমরা রাজনৈতিক দলের পর্যায়ে যদি ইউনাইটেড হতে পারি মাঠপর্যায়ের মানুষও ইউনাইটেড হয়ে যাবে। এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। এটি পজেটিভভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা অংশ নিয়ে মানুষের সমর্থন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবো।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন