শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • সাংবাদিক নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন 

    সাংবাদিক নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের ২১শে  টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের  সাংবাদিক লিয়াকত আলী বাদলে- কে নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) এর আয়োজনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন। 

    কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিকরা অনতিবিলম্বে লিয়াকত আলী বাদলের উপর হওয়া নির্যাতন ও হেনেস্তাকারীকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

    কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( কেজিইউজে)'র যুগ্ম আহ্বায়ক ও  কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান বলেন,' গোটা বাংলাদেশের গত ২ মাসে ২০জন সাংবাদিক নির্যাতন, হেনেস্তা ও মামলার শিকার হয়েছেন।আমরা সকল সাংবাদিকের নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা থেকে মুক্তি দাবি করছি। তা-না হলে গোটা বাংলাদেশের একযোগে কর্মসূচি দেওয়া হবে।'

    কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ প্রতিদিন এর ফুলবাড়ি প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, ' লিয়াকত আলী বাদল একজন সিনিয়র সাংবাদিক। তিনি অনিয়মের সংবাদ শুধুমাত্র প্রচার করেছেন। কিন্তু তার মতো সিনিয়র সাংবাদিক- কে  উপর নির্যাতন হওয়া দুঃখজনক। '

    কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব, এটিএন নিউজ ও বাংলা নিউজ টুয়েন্টিফোর এর কুড়িগ্রাম প্রতিনিধি  মনোয়ার হোসেন লিটন বলেন, 'সাংবাদিকরা সত্য প্রকাশ করে আর  কর্মকর্তারা  এখন গুন্ডা বাহিনী দিয়ে সাংবাদিক- কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। 

    মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ২১ টেলিভিশন এর  কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, যমুনা টিভির কুড়িগ্রাম প্রতিনিধি নাজমুল হোসেন, চ্যানেল-২৪ এর কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মাওলা সিরাজ প্রমুখ। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন