শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের তিনদিনের ‘শারদ সম্ভার’ মেলা শুরু

    ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের তিনদিনের ‘শারদ সম্ভার’ মেলা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে তিনদিনের বিশেষ আয়োজন ‘শারদ সম্ভার’ শারদ মেলা।

    শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পৌরসভার টিটিরমোড়-ফুটব্রিজ রোডের ফুলবাড়ী শিক্ষক সমিতি কার্যালয়ের বিপরীতে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় থাকছে স্থানীয় নারী উদ্যোক্তাদের বৈচিত্র্যময় পণ্যের পসরা।

    সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন আয়োজক সংগঠন ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নারী সাংবাদিক কংকনা রায়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মর্তুজান নাহার মিতু, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, কোষাধ্যক্ষ আইরিন আক্তার হিরা, সদস্য শিরীন শাপলা, মৌসুমি রশিদ, মাবরুহা তানজিম, মাসরুফা আক্তার, মলি আক্তার ও কৃপিতা রায় বিথী।

    মেলায় অংশ নিয়েছেন ১০ জন নারী উদ্যোক্তা। তাঁরা নিজেদের প্রতিষ্ঠান ফাইজা ফ্যাশন, কৃপায়িনী, রংমিছিল, নকশী পল্লী, বাহারী ভান্ডার, মাবরুহা’স ক্লোজেট, রাইয়ানা ক্লোজেট ও উর্মি’স অর্গানিক হ্যাভেন-এর তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

    মেলার বিশেষ আকর্ষণ হিসেবে সর্বোচ্চ ৫ জন ক্রেতাকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। পাশাপাশি যেসব ক্রেতা ১০০ টাকার বেশি দামের পণ্য কিনবেন, তাঁদের জন্য থাকছে লাকি কুপনের সুযোগ। লটারির মাধ্যমে বিজয়ী ১০ জন পাবেন উর্মি’স অর্গানিক হ্যাভেন-এর পক্ষ থেকে বিনামূল্যে মেহেদি লাগানোর সুযোগ।

    আয়োজকদের দাবি, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের বাজারজাতকরণ, তাঁদের উদ্যোগকে উৎসাহিত করা এবং প্রচারের উদ্দেশ্যেই এ মেলার আয়োজন। এতে হস্তশিল্প ও দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ার পাশাপাশি উদ্যোক্তাদের মনোবল বৃদ্ধি পাবে।

    ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার জানায়, বিভিন্ন উৎসবকে ঘিরে এমন আয়োজন তাঁদের নিয়মিত উদ্যোগ। এবারের তিনদিনব্যাপী শারদ মেলায় ব্যাপক জনসমাগম, প্রাণবন্ত কেনাবেচা এবং উদ্যোক্তাদের পরিচিতি আরও প্রসারিত হবে বলে তাঁরা আশা করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন