শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ফুলবাড়ীতে সাপের কামড়ে একের পর এক প্রাণহানি!

    ফুলবাড়ীতে সাপের কামড়ে একের পর এক প্রাণহানি!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে পৃথক ঘটনায় তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটেছে গত রোববার (১৪ সেপ্টেম্বর) এবং মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)।

    মঙ্গলবার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫) রান্নার কাজ করার সময় খড়ির ভেতর থেকে বের হওয়া সাপের কামড়ে গুরুতর আহত হন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

    একই দিন সকালে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫) মাটির চুলা থেকে ছাই তুলতে গিয়ে সাপের কামড়ে আহত হন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে দিনাজপুরে পাঠানো হয়। পথে তারও মৃত্যু হয়।

    এর আগে রোববার রাত ৮টার দিকে কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকায় শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫) মাটির ঘরের ভেতরে খালের মুখ বন্ধ করার চেষ্টা করলে ভিতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। মুহূর্তের মধ্যেই তিনি ছটফট করতে করতে মারা যান।

    স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনাগুলোতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম বলেন, আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর সিমটম এবং কী সাপ কেটেছে তা জেনে প্রক্রিয়া অনুযায়ী এন্টিভেনম প্রয়োগ করা হয়। আক্রান্ত দুইজনের অবস্থাই খুব খারাপ ছিল এবং একজনের ক্ষেত্রে সাপে কাটার লক্ষণ স্পষ্ট পাওয়া যায়নি। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন