শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নুর ইসলাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

    রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের সাগরপুর  গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

    গ্রেফতারকৃত, নুর ইসলাম ওরফে সনজি (৪৮) তিনি মৃত নাজেম মন্ডলের ছেলে এবং সাগরপুর গ্রামের বাসিন্দা। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির আঙ্গিনা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। 

    এ সময় তার কাছ থেকে ১৩ পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ টাকা করে মোট মূল্য দাঁড়ায় ২ হাজার ৬০০ টাকা। 

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন