মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অনলাইনে ভিসা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার কাশিমপুর এলাকার বাসিন্দা আরিফ উদ্দিন (৩৮) কানাডার ভিসা দেওয়ার নামে প্রতারণার শিকার হন। প্রতারকরা বিভিন্ন সময়ে বিকাশ ও নগদ মাধ্যমে তার কাছ থেকে মোট ২৯ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করে। এ ঘটনায় তিনি গত ১২ সেপ্টেম্বর নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সত্যতা পেলে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল কিশোরগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। এসময় প্রতারক চক্রের সদস্য জুই আক্তার (২৪), স্বামী- মনোয়ার হোসেন, গ্রাম- নিতাই ডাঙ্গাপাড়া, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী-কে আটক করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুই আক্তার স্বীকার করেন যে, সহযোগীদের সঙ্গে মিলে কানাডিয়ান ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন।

নীলফামারী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন জানান,অভিযোগ হাতে পাওয়ার পর আমরা দ্রুত তদন্তে নেমেছি। একজন নারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে এর পেছনে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আটককৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মামলা নং- ০৯, তারিখ- ১২/০৯/২০২৫ খ্রিঃ দায়ের করা হয়েছে। এতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর একাধিক ধারা ও দণ্ডবিধির ৪১৭/৪০৬/৪২০ ধারা মামলা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন