শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • দুই যুগ পর টিকেট কেটে মঞ্চ নাটক উপভোগ করলেন দর্শক 

    দুই যুগ পর টিকেট কেটে মঞ্চ নাটক উপভোগ করলেন দর্শক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় দুই যুগ পর টিকেট কেটে মঞ্চনাটক উপভোগ করলেন পঞ্চগড়ের বোদা উপজেলার দর্শকেরা। নাটক দেখে উচ্ছসিত তারা। 

    দর্শকরা জানান, সাংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যের পরিমন্ডলে গড়ে ওঠা এই উপজেলায় মাত্র দুই যুগ আগেও নানা ধরনের নাটক মঞ্চস্থ হতো। সরকারি বেসরকারী উচ্চ বিদ্যালয় বা কলেজ মাঠগুলোতে বিভিন্ন দিবস ভিত্তিক নাটক আয়োজন করতো তৎকালীন স্থানীয় তরুণরা। তখন টিন দিয়ে মাঠের একটি অংশ ঘিরে ফেলা হতো। বাঁশ, কাঠ আর নানা রঙ্গের কাপড় দিয়ে সাজানো হতো মঞ্চ। 

    দিনাজপুর, রংপুর সহ দেশের নানা অঞ্চল  থেকে নারী শিল্পী আনা হতো। এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হতো। রাতে হাজার হাজার দর্শক টিকেট কেটে টিনের ঘেরা দিয়ে বানানো হলে ঢুকে নাটক উপভোগ করতো সারারাত। পরিবার পরিজন নিয়ে আসতো সবাই । সেদিন বাড়িতে বিশেষ খাবার রান্না করা হতো। 

    গত দুই দশকে এই চর্চা বিলুপ্ত হতে থাকে। হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বোদা উপজেলা সাহিত্য পরিষদ (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা মিলনায়তনে আয়োজন করে নাট্য প্রদর্শনীর। 

    পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ পরিবেশন করে ‘ পাখিদের বৈঠক’। নাটকটি সম্পর্কে ভূমিজ কতৃপক্ষ জানায় প্রায় হাজার বছর আগে ইরানের লোক কবি ফরিদ উদ্দীন আত্তার একটা মহাকাব্য লিখেছিলেন। নাম মান্তিক-উত-তায়ির। তারই ইংরেজি নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছিলেন পিটার ব্রুক। সেই মহাকাব্যের সারমর্ম  অনুসরণ করে নির্মাণ করা হয়েছে ' পাখিদের বৈঠক '।

    গত কয়েক বছর ধরে নাটকটি দেশে বিদেশে মঞ্চস্থ হয়েছে। বোদা শিল্গকলা একাডেমি মঞ্চে নাটকটির ২১ তম প্রদর্শনী। নাটকটি রচনা ও নির্মাণ করেছেন সরকার হায়দার। অভিনয় করেছে মেঘলা দাস, কৃষাণ দাস দুরন্ত,শাহীন ইসলাম, কাওছার হোসেন নায়েক ও মোস্তাক আহমেদ। কম্পোজিশন ও কোরিওগ্রাফ করেছেন বদিউজ্জামান মিলন, সঙ্গীত ও আবহে আনোয়ার হোসেন, রইস উদ্দিন,সেট ও কস্টিউম হাজ্জাজ তানিন। 

    নাটকটি আয়োজনে ও ব্যবস্থাপনায় ছিলেন মাজেদুল ইসলাম আকাশ ও রনী শীল । নাট্যকার ও নির্দেশক সরকার হায়দার জানান, ‘পাখিদের বৈঠক’ সম্পুর্ণ একটি গবেষণাধর্মী ভিন্ন মানের নাটক। এই নাটকটি নিয়ে এখনো আমরা প্রতিনিয়ত কাজ করছি। নাটকটি নির্মাণে স্থানীয় লোকনাট্য পালাটিয়ার যে আবহ সেটাকে অনুসরণ করা হয়েছে। 

    বোদা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি মাজেদুল ইসলাম আকাশ জানান, দীর্ঘদিন বোদার মঞ্চে নতুন এবং আধুনিক একটি নাটক মঞ্চস্থ হলো। অনেকদিন থেকে এসব আয়োজন বন্ধ ছিলো। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা শুরুটা করলাম।
     
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম বলেন, সুষ্ঠ সাংস্কৃতিক ধারা অব্যাহত না রাখলে একটি সমাজে দৃশ্যমান উন্নয়ন সম্ভব নয়। সেই লক্ষ্যে দীর্ঘদিন পর হলেও উপজেলা সাহিত্য পরিষদের মাধ্যমে নাটক মঞ্চায়ন শুভ সূচনা। পরবর্তীতে এই এলাকার আবহমান জীববৈচিত্র্যের ক্রমবর্ধমান ধারা ও সংস্কৃতি কে বিকশিত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন