শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • প্রেসক্লাবে 'তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় হেযবুত তাওহীদের প্রস্তবনা শীর্ষক মতবিনিময় সভা  

    প্রেসক্লাবে 'তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় হেযবুত তাওহীদের প্রস্তবনা শীর্ষক মতবিনিময় সভা  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধায় 'তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থায় হেযবুত তাওহীদ এর প্রস্তবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় গাইবান্ধা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    হেযবুত তওহীদের গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এতে গণমাধ্যমকর্মীরা ছাড়াও শিক্ষক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।

    সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান মুকুলের সভাপতিত্বে সাবেক সভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের প্রস্তাবিত তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উপর বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম শামসুল হুদা।

    এসময় তিনি বলেন, একটি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয় তবে সেখানে শান্তি আসতে পারেনা। ইতিহাসের শিক্ষার আলোকে মানবসৃষ্ট কোন মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বরং অন্যায় অশান্তি বেড়েই চলেছে। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। সকল তন্ত্র-মন্ত্র বাদ-মতবাদ ভুলে এখন মানুষকে স্রষ্টার দেওয়া সেই সিস্টেম অর্থাৎ তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে যাচ্ছে হেযবুত তওহীদ বলে জানান তিনি।

    মতবিনিময়ে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, সাবেক বিভাগীয় সভাপতি আশেক মাহমুদ, গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি তাজুল ইসলাম, সদর উপজেলা সভাপতি সোহরাব হোসেন শিরল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান ওপেলসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

    এসময় বক্তারা আরো বলেন গত ৫৩ বছরের ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহুনির্বাচন হয়েছে, নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে কিন্তু জাতির একটা সংকটেরও টেকসই সমাধান হয়নি। তাই হেযবুত তওহীদের প্রস্তুতিব তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

    এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক এটিএন নিউজের গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী, সহ-সভাপতি আ.স.ম রেজাউন্নবী রাজু, ডিবিসি নিউজের প্রতিনিধি রিকতু প্রসাদ, এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন, বাংলাভিশনের প্রতিনিধি ফিরোজ কবির মিলন, আনন্দ টিভির মিলন খন্দকার, স্টার নিউজের হেদায়েতুল ইসলাম বাবু, আমাদের সময়ের খাইরুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

    গনমাধ্যম কর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিপাদ্য বিষয়ের উপর মুক্ত আলোচনা করেন শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

    পরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ওপর নির্মিত হেযবুত তওহীদের চলমান কার্যক্রমছর উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন