শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ঠাকুরগাঁওয়ে কুপিয়ে হত্যা: চুরির অপবাদে প্রাণ গেল কার্তিকের

    ঠাকুরগাঁওয়ে কুপিয়ে হত্যা: চুরির অপবাদে প্রাণ গেল কার্তিকের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেলোমেশিন চুরির অভিযোগে কার্তিক (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত কার্তিককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপ দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মৃতের স্বজনদের দাবি, বেশ কিছুদিন ধরে একই গ্রামের হদা ও তার সহযোগীরা নানা অজুহাতে কার্তিককে হয়রানি করে আসছিল। সোমবার রাতেও তারা সেলোমেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।

    এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহা. আরশেদুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।”

    এদিকে এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন