শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • নাগেশ্বরীতে সাব ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

    নাগেশ্বরীতে সাব ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগে এক সাব-ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ রায় দেন।

    অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আব্দুস ছামাদ, তিনি গাবতলা বাজারের সাব-ডিলার ও সাহাজাদী ট্রেডার্সের মালিক। এর আগে সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম সার কিনতে গেলে দেখা যায়—সরকারি নির্ধারিত ১,৩৫০ টাকার পরিবর্তে এক বস্তা (৫০ কেজি) ইউরিয়া সার ১,৮০০ টাকায় বিক্রি করছেন ওই ডিলার। এ সময় উপস্থিত কৃষকদের সঙ্গে ডিলারের লোকজনের বাকবিতণ্ডা সৃষ্টি হলে কচাকাটা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    পরে ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পান। উপজেলা কৃষি কর্মকর্তার কাছে বিষয়টি জানানো হলে দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

    অভিযান চলাকালে উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন সাংবাদিকদের  জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রির চেষ্টা করছে। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন