শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • মাদক বন্ধ করেন, না হলে পঞ্চগড় ছেড়ে চলে যান: সারজিস আলম

    মাদক বন্ধ করেন, না হলে পঞ্চগড় ছেড়ে চলে যান: সারজিস আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের  মুখ্য সংগঠক আলম বলেছেন, আমরা ডিসি এসপিকে বলেছি পুরো পঞ্চগড়ে মাদকের রমরমা ব্যবসা শুরু হয়েছে। মাদক ব্যবসায়ীকে ধরে চালান দিলে সাত দিনের মধ্যে জেল খেটে বের হয়ে আসে আবার মাদকের ব্যবসা করছে। এমন আসামী ধরে কি লাভ। টাকা খাওয়া বন্দ করেন নইলে আপনাদের এ জেলায় থাকার কোন দরকার নেই। এ জন্য আমরা স্পষ্ট ভাবে বলেছি মাদক বন্ধ করেন না হলে পঞ্চগড় ছেড়ে চলে যান। 

    তিনি শনিবার রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা এনসিপির দলীয় কার্যালয়ের এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

    এসময় সারজিস বলেন, আওয়ামী লীগের সময় স্কুল গুলোতে ছাত্রলীগের কমিটি দেয়ার সাহস পায়নাই অথচ এখন ছাত্রদলের কতোবড় সাহস তারা এখন স্কুল কমিটি করছে। এতে স্কুল যদি ধংস হয়ে যায় শিক্ষার মান যদি নষ্ট হয়ে যায় আপনি কাউকে দোষ দিতে পারবেন না। কারন আপনি সেই সময়ে প্রতিবাদ করেননি বলেই আজকে আপনার মেয়েকে ইভটিজিং করবে, নেতার ভাব ধরে মাদক সেবন করবে আর আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন। এছাড়া আপনার আর কিছুই করার থাকবে না। 

    তিনি বলেন, আমাকে কয়েকজন বলেছে তাড়া কমিটি করছে আমরাও  এনসিপির কমিটি করবো। আমি বলেছি না তাড়া যা করবে আমরাও তাই করবো না। 

    তিনি আরো বলেন, আজকে আপনারা অভিভাবকরা স্কুলের সামনে আন্দোলন করতেন তাহলে এসব কমিটি বাতিল হয়ে যেত। দোষ আপনাদের নিজের কাদে না নিয়ে শুধু অন্যের দিকে চাপিয়ে দেয়াই আপনাদের মুল কাজ। আমি নিজেই কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারিকে ফোন করেছি তিনি আমাকে বলেছেন স্কুল কমিটি নিষেধ করা আছে। আমরা দেখছি এসব কমিটি যদি বাতিল না হয় তাহলে আমরা এনসিপি সামনের সারিতে থেকে এসব প্রতিহত করবো। প্রয়োজন কঠোর আন্দোলনে যাবো আমরা। পঞ্চগড়ে কোন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবেনা। 

    এসময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জেলা ও উপজেলার এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
     


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন