শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • কুড়িগ্রামে দুই সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

    কুড়িগ্রামে দুই সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রাম জেলা শহরের দুটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক, পথচারী ও ব্যবসায়ীরা। একটি সড়ক সড়ক বিভাগের আওতাধীন, অপরটি পৌরসভার। 

    খানাখন্দে ভরা এসব সড়কে বৃষ্টির পানি জমে চলাচল একেবারেই কষ্টকর হয়ে পড়েছে। প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।

    সরেজমিনে দেখা যায়, ঘোষপাড়া থেকে তারামন বিবি মোড় পর্যন্ত সড়ক বিভাগের প্রায় দুই কিলোমিটার এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক থেকে গহরপার্ক পর্যন্ত পৌরসভার দেড় কিলোমিটার সড়ক বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অথচ এই সড়কের পাশে রয়েছে জেলার সবচেয়ে বড় কাঁচামালের আড়ত, চালের আড়ত, কাপড় মার্কেট, গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান। 

    এছাড়া সোনাহাট স্থলবন্দরমুখী প্রধান যানবাহন চলাচলও এই সড়ক দিয়েই হয়। ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা দুটি চলাচলের অযোগ্য হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। 

    জিয়া বাজার এলাকার ব্যবসায়ী আশরাফুল হক রুবেল বলেন, “সড়কের দুই পাশে পাইকারি মার্কেট থাকলেও বৃষ্টির সময় পানি জমে হাঁটা যায় না। ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সংস্কারের দাবি জানাই।

    ”কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান সাংবাদিকদের  জানান, পৌরসভার আওতায় থাকা গুরুত্বপুর্ণ সড়কটির মেরামত দ্রুত শুরু করা হবে। 

    অন্যদিকে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মেহেদী হাসান সরকার সাংবাদিকদের  বলেন, “সংস্কারের জন্য দরপত্র অনুমোদনের প্রক্রিয়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।

    তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম শহরের ক্ষতিগ্রস্ত সড়কের মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার। এর মধ্যে সড়ক বিভাগের দুই কিলোমিটার এবং পৌরসভার দেড় কিলোমিটার। বর্তমানে পৌরসভার আওতাধীন ১৬৩ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ৩৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।


    কুড়িগ্রাম প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ