শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • জাকসু নির্বাচনে ভিপি পদে কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের মেহেদী মামুন

    জাকসু নির্বাচনে ভিপি পদে কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের মেহেদী মামুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুড়িগ্রামের সন্তান মেহেদী মামুন।

    তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর ডুংডুংগির হাটের বাসিন্দা। মেহেদী মামুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের (২০১৮-১৯ সেশন) শিক্ষার্থী। 

    বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় দায়িত্ব পালনের মধ্যেই তিনি গুলিবিদ্ধ হন। তবে সুস্থ হয়ে আবারও আগের মতো দৃঢ় মনোবল নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। ক্যাম্পাসের নতুন হলে গ্যাস সংযোগ, রাস্তা ও লেক পরিষ্কারসহ বিভিন্ন উদ্যোগে তার সক্রিয় ভূমিকা শিক্ষার্থীদের নজর কেড়েছে।

    ভিপি প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে মেহেদী মামুন বলেন, “ছাত্র সংসদে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সামাজিক নেতৃত্বের সমন্বয় থাকতে হবে। শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাবলে ছাত্র সংসদের নির্বাচন অনিয়মিত হয়ে যাবে অথবা প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়বে। শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দেওয়া ও বাস্তবায়ন করাই আমার ইশতেহারের মূল অঙ্গীকার।”তিনি আরও বলেন, “গুজব ছড়ানো ও চরিত্র হনন দুর্বলদের কাজ। যাদের শক্তি ও মনোবল আছে তারা নিজেদের জন্য কাজ করবে। 

    আমি আমার লড়াইয়ের জন্য কোনো পদ, সংগঠন বা স্বার্থসংশ্লিষ্ট কারও সহায়তা নেব না ইনশাআল্লাহ।” তার সহপাঠী ও কুড়িগ্রাম জেলার বন্ধুদের মতে, মামুন সবসময় ইতিবাচক চিন্তা ও কাজের মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন করার মতো সাহসিকতা তার রয়েছে। নতুন নতুন আইডিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত থাকায় এবার তার ভিপি পদে প্রার্থীতা তাদের কাছে আশাব্যঞ্জক হিসেবে প্রতীয়মান হচ্ছে।

    “জাহাঙ্গীরনগর সর্বাগ্রে”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থন চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন কুড়িগ্রামের মেহেদী মামুন।


    কুড়িগ্রাম প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ