শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ভূমিদস্যুদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও বাশঁকাটার অভিযোগ

    ভূমিদস্যুদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও বাশঁকাটার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্ৰামে ভূমিদস্যুদের রোষানলে পরে অসহায়  এক পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে। এ অবস্থায় নিরুপায় হয়ে কুড়িগ্ৰাম সদর থানায় জমি জবরদখলের অপচেষ্টার অভিযোগ করেছেন ভূক্তভোগী মমিনুল ইসলাম। 

    জানা যায়, কুড়িগ্ৰাম সদর উপজেলা ভোগডাঙ্গা ইউনিয়নের কাজিপাড়া গ্ৰামের মৃত  মহদ্দীর পূএ ইছব আলী প্রায় ৫০ বছর আগে তার পিতার কাছে ১৮ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। ঐ জমির দলিল  রেকর্ড সহ  সবকিছু বৈধ কাগজ পএ ইছব আলীর নামে থাকলেও দাঙ্গাবাজ ও ভূমিদস্যু ইছব আলীর আপন ছোট ভাই ইব্রাহীম, বাছের আলী, ইসমাইল, ছোট বোন তাহেরা,, জাহেরা, ভাতিজা এরশাদ, জহুরুল, সাদু, ভাতিজা বউ আফরোজা  সহ প্রায় ১৫ জন সংঘ্যবদ্ধ চক্র প্রায় সময় জমি জবরদখল করার চেষ্টা করে। 

    শুধু তাই নয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে বাশঁঝাড়ের বাশঁ কেটে নেয়। একটি সূত্র জানিয়েছে জমি জবরদখল ও বাশঁকাটার ইন্ধন যোগাচ্ছে অভিযুক্ত বাছের আলীর জামাই পাশ্বপরতী নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আনছারের হাট( সিট মাইলানী) গ্ৰামের মৃত রুহুল আমিন ওরফে গেন্দুর পুএ মুসা ও তার ভাই ইউনুস আলী এমন অভিযোগ একাধিক সূত্রে জানা গেছে। এ নিয়ে গ্ৰাম্য কয়েক দফা সালিশ বৈঠক বসলেও ইন্ধন দাতাদের ইশারায় ভূমিদস্যুদের দাপটে কোন সুরহা হয়নি। 

    নিরুপায় হয়ে জমির মালিক ইছব আলীর পুএ মমিনুল ইসলাম কুড়িগ্ৰাম সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে কুড়িগ্ৰাম সদর থানার এ এস আই গোলাম মোস্তফা সরেজমিনে তদন্তে এসে ঘটনার সত্যতা পেলে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। 

    তবে ইন্ধন দাতাদের বাড়ি অন্য উপজেলায় হওয়ায় তাদের ঠিকানা যাচাই বাছাই করতে কালক্ষেপন হবে বলে তাদের নাম অভিযোগ পএে না দেওয়ার পরামর্শ দেন তদন্তকারী কর্মকর্তা । 

    তবে বাদী সাংবাদিকদের জানান, ভূমিদস্যুরা জমি জবরদখল ও বাশঁঝাড় কাটবে না শর্তে  আমার কাছে ১ লক্ষ টাকা দাবী করেছে। 

    এ অবস্থায় অভিযুক্তরা বিভিন্ন ভাবে বাদী মমিনুলসহ তার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। ফলে বাদীসহ তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছে।


    কুড়িগ্রাম প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ