মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারি গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ১৬ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। 

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াঘাট পৌরসভার বাসস্ট্যান্ডের পূর্ব পার্শ্বে ঢাকা হোটেলের পিছন থেকে সাকেরা বেগম (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত সাকেরা বেগম উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং ওই এলাকার মকছেদুল ইসলামের স্ত্রী। 

পুলিশ জানায়, নারী পুলিশের সহায়তায় শরীর তল্লাশি চালিয়ে সাকেরা বেগমের কাছ থেকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ২০০ টাকা। 

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

স্থানীয় সচেতন মহল মনে করছে, ঘোড়াঘাটে মাদকের ছড়াছড়ি রোধে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান আরও জোরদার করা জরুরি।”
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন