শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • পঞ্চগড়ে বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

    পঞ্চগড়ে বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের সদর উপজেলায় বালুবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে পিষ্ট হয়ে মো. রাকিব (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

    এসময় শাকিল ইসলাম (২২) নামে রাকিবের খালাতো ভাই আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার বাজার-মিলনবাজার সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। 

    নিহত রাকিব উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দোমনী অমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। রাকিব ইউনিয়নের দোমনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। 

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলা সাতমেড়া ইউনিয়নের খেঁকিপাড়া এলাকা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে খালাতো ভাই শাকিলের সাথে বাসায় ফিরছিলো রাকিব। 

    এসময় তারা সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে বালুবাহী একটি ট্রাককে পাশ কাটাতে যান তারা। এসময় ট্রাকের সামনের অংশের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায় রাকিব। আর শাকিল ছিটকে পড়েন সড়কের ধারে। পরে ট্রাকের সামনের চাকা রাকিবের শরীরের উপর দিয়ে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

    এদিকে, ঘটনার পরপরই ঘাতক ট্রাক রেখে চালক ও সহকারী পালিয়ে গেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ। 

    পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না সরকার ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ