শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত 

    কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানে সকল সদস্যবৃন্দ।

    এসময় বক্তব্য রাখেন এস এম আশরাফুল হক রুবেল, সাংবাদিক ইউনুছ আলী,মোখলেছুর রহমান,শহিদুল ইসলাম, আব্দুল জব্বার মঙ্গাসহ প্রমুখ।
    অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। 

    অভিষেক  অনুষ্ঠানে  কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সভাপতি জানান ৪ শত ৬৯ টি চর, যেখানে প্রায় ৯২ হাজার প্রতিবন্ধী এসমস্ত লোকদের থেকে যারা গড়ে প্রতিদিন শতকরা গড়ে ৫২ শতাংশ  লোক ঘুম থেকে উঠে সকালে কী খাবে এই ব্যবস্থা নেই।
    এছাড়া সারাদেশে ৪২ টি মন্ত্রণালয় আছে কিন্তু কুড়িগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আলাদা একটি মন্ত্রণালয় প্রয়োজন।

     সংগঠনের সহ-সভাপতি এস এম আশরাফুল হক রুবেল বলেন আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। রাজনীতির এই প্লাটফর্মে কুড়িগ্রামের উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে সকল ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।

    এই প্রেক্ষাপটে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়েছে।এই কমিটির কাজ সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।
    এছাড়া উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন কুড়িগ্রামের প্রতিটি সেক্টরের অন্যায় অবিচার দুর্নীতি রোধ করে জেলার উন্নয়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।


    কুড়িগ্রাম প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ