শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

    পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে পঞ্চগড়ে সফলভাবে এগিয়ে চলেছে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প। 

    এ কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয় নিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সভায় সহায়তা প্রদান করে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকার। মাঠপর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ইএসডিও।

    সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাবেত আলী। সভাপতিত্ব করেন জেলা স্থানীয় সরকারের উপপরিচালক সীমা শারমিন। 

    এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রাম আদালত সহায়ক কর্মসূচির প্রতিনিধি ও জেলার সকল উপজেলা কোঅর্ডিনেটর উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা গ্রাম আদালত কার্যক্রমের ম্যানেজার রুবি আক্তার।

    বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ বাড়ির পাশেই দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পাচ্ছে। এর ফলে গ্রামীণ পর্যায়ে মামলার জট কমছে এবং জনগণের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। তারা আরও উল্লেখ করেন, গ্রাম আদালত গ্রামীণ সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
    সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। 

    এ বিষয়ে জেলা স্থানীয় সরকারের উপপরিচালক সীমা শারমিন বলেন, “গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম। আমরা এটিকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিয়ন পরিষদে গুদামঘরের বিষয়েও আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করেছি।”

    সভায় উপস্থিত সবাই গ্রাম আদালতকে জনবান্ধব, সহজলভ্য ও কার্যকর বিচার ব্যবস্থার প্রতীক হিসেবে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ