শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৩

    সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৬ ব্যাটালিয়ন। 

    মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। 

    রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

    আটক ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের মৃত উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মো. মনাব্বরের ছেলে মো. শামীম (৩২)।

    বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিতরগড় বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৭৪৪ এর ৪ নম্বর রেফারেন্স পিলার থেকে প্রায় ১৪০ গজ ভেতরে পোকলাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের প্রাক্কালে ওই তিনজনকে আটক করা হয়।

    জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা একাধিক দালালের মাধ্যমে ভারতে প্রবেশের জন্য মোট ৪৯ হাজার টাকায় চুক্তি করেছিলেন তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা, দুটি বাটন ফোন এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। 

    আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    এ বিষয়ে ৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। 

    সীমান্ত সুরক্ষায় বিজিবি কঠোর নজরদারি নিশ্চিত করেছে এবং যেকোনো মূল্যে অনুপ্রবেশ রোধে দৃঢ় অবস্থানে রয়েছে।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ