শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • বৃষ্টির পানিতে ভেঙে গেল ব্রিজ: চরম দুর্ভোগে হাজারো মানুষ 

    বৃষ্টির পানিতে ভেঙে গেল ব্রিজ: চরম দুর্ভোগে হাজারো মানুষ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘি ইউনিয়নের কুচিয়ামোড় ও বন্দরপাড়া এলাকার সংযোগ সড়কের একটি সুইগেট ব্রিজ ধসে পড়েছে। গত  তিন দিন  মুষলধারে বৃষ্টির কারণে পানির চাপে ব্রিজের দুই পাশে মাটি সরে গিয়ে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃষ্টির পানি সরাসরি ব্রিজের নিচে গিয়ে মাটি ধুয়ে দেয়, এতে সেতুর ভেতরের অংশ দুর্বল হয়ে পুরো ব্রিজটি হেলে পড়ে।

    স্থানীয়রা জানান, এই ব্রিজটি ভেঙে যাওয়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। 

    এই রাস্তা ছাড়া অন্য কোনো সরাসরি বিকল্প পথ নেই। বিকল্প পথে যেতে হলে কমপক্ষে ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে যেতে হবে। 

    ফলে রাতে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।ব্রিজের দুই পাশে থাকা পাঁচটি দোকানও পানির তীব্র স্রোতে ভেসে গেছে। 

    ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, তারা রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। ভোরে এসে দেখেন, দোকানের কিছুই অবশিষ্ট নেই সব ভেসে গেছে।  

    জমির উদ্দিন নামে একজন দোকানদার বলেন, “আমার দোকানে বিভিন্ন মালামাল ছিল, সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কিছুই উদ্ধার করা যায়নি।” স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, “এই ব্রিজটাই ছিল আমাদের একমাত্র ভরসা। 

    ব্রিজ ভেঙে যাওয়ায় জরুরি রোগী হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না, কৃষকরা তাদের কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে পারছেন না।

    অন্য আরেকজন বাসিন্দা বলেন, “রাতে কারো অসুস্থ হলে অ্যাম্বুলেন্সও এখানে আসতে পারবে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেনো দ্রুত অন্তত একটি অস্থায়ী ব্রিজ নির্মাণ করে দেন"। 

    কুচিয়ামোড় ইফতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মনিরা খাতুন বলেন, “ব্রিজটি ভেঙে যাওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবে না। তাদের কথা ভেবে দ্রুত অন্তত একটি অস্থায়ী ব্রিজ নির্মাণ করা জরুরি।” 

    পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, “আমরা সরজমিনে পরিদর্শনে গিয়েছিলাম। ওই ব্রিজের সংস্কারের বরাদ্দ এসেছিল, টেন্ডারও করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে ব্রিজটি ভেঙে গেছে। নতুন ব্রিজ নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পানি কমে গেলে অস্থায়ীভাবে ব্রিজ বানানো হবে চলাচলের জন্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ